নানিয়ারচর হত্যাকাণ্ড: লাশ নিতে আসেননি স্বজনরা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬
নানিয়ারচরে হত্যাকাণ্ডের ৪০ ঘণ্টা পরও নিহতদের লাশ নিতে আসেননি স্বজনরা। রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে এখনো পড়ে আছে আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমার মরদেহ। 
 
পুলিশ জানায়, শুক্রবার সকালে পোস্টমটেম করা হয়েছে কেউ যদি লাশ নিতে না আসে তাহলে বেওয়ারিশ হিসাবে দাফন করা হবে। আর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ। এই ঘটনার পর নানিয়ারচর উপজেলায় আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে অস্থিরতা বিরাজ করছে। স্থানীয় জনগণের চলাচলেও নেমে এসেছে প্রতিবন্ধকতা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
 
উল্লেখ্য, রাঙ্গামাটির নানিয়ারচরে বেতছড়ি-মহালছড়ি সীমান্তবর্তী রামসুপারীপাড়া গ্রামে ইউপিডিএফ ও জেএসএস সংস্কার গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা ও সুমন্ত চাকমা।
 
ইত্তেফাক/আরকেজি