সিমলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০
ভারতের সিমলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।  খবর এনডিটিভির।
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হিমাচল প্রদেশের সিমলা জেলায় আজ (শনিবার)  মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুত গতির একটি গাড়ি আকস্মিক পথ পরিবর্তন করতে গেলে দুর্ঘটনার কবলে পড়ে।
 
সিমলা পুলিশ জানায়, দুর্ঘটনাটি সিমলা জেলার স্নেইল অঞ্চলের তাইয়ুনি রাস্তায় ঘটে। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত হয়। গুরুতর আহত হয় ৩ জন। আহত তিন জনকে স্থানীয় রোহরু হাসপাতালের ভর্তি করা হলে কিছুক্ষন পর তারা মারা যায় ।
 
ইত্তেফাক/এসআর