কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১ কোটি ২৩ লাখ টাকার ৮০ হাজার ৮০০ টাকার ইয়াবাসহ বিভিন্ন বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে দমদমিয়াস্থ ওমরখাল এলাকা থেকে ইয়াবাসহ এ সব মালামাল উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির সুবেদার মো. আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল দমদমিয়াস্থ ওমরখাল এলাকায় অবস্থান নেয়। একটি নৌকা নাফ নদীর তীরে ভিড়লে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। বিজিবির সদস্যরা নৌকাটি তল্লাশি করে ৯০ লাখ টাকার ৩০ হাজার ইয়াবা, ৫ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি কারেন্ট জাল, ৪০ হাজার টাকা মূল্যমানের ৮০ কেজি সুপারি, ৩০ হাজার টাকা মূল্যমানের ৩ হাজার পিস স্টিল চামচ, ৬ হাজার টাকা মূল্যমানের ৬০টি ছোট ওড়না, ৫০ হাজার টাকা মূল্যমানের ১০০ জোড়া স্যান্ডেল, ৩৮ হাজার ৮০০ টাকা মূল্যমানের ৩৫৬ পিস স্কার্ট, এবং ২৭ লাখ ৬ হাজার টাকা মূল্যমানের ১৩ হাজার ৫৩০ প্যাকেট সিগারেটসহ মোট ১ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৮০০ টাকার মালামাল উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
