মাগুরায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩
মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
 
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। দুপুরে তাদেরকে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/বিএএফ