‘তথ্য প্রযুক্তি খাত উচ্চ পর্যায়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫১
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে যে অবদান রেখেছেন তা আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। 
 
নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নতুন ভবন উদ্বোধন এবং প্রশিক্ষনার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার চারটি খাতকে জনগণের দোর গড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছে। আর তা হলো- ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করা, প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করা, শহর-গ্রামের প্রতিটি রাস্তা পাকা করা এবং আইসিটি খাতে প্রতিটি মানুষকে সম্পৃক্ত করা। 
 
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এনডিসি (সচিব) হোসনে আরা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি