নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মো. স্বপন শেখ (৩০) ও সাইফুল ইসলাম (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে শিবপুর উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গ্রামীণ হোটেলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- আশ্রাফপুর গির্জা পাড়ার শাহজাহান শেখের ছেলে মো. স্বপন শেখ ও শিবপুর পূর্বপাড়া মো. ইব্রাহিমের ছেলে মো. সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শিবপুর উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা গ্রামীণ হোটেলের বিপরীতে সামসুল আলমের চাকার দোকানের সামনে দিয়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৮-৭৬৫৩) ট্রাকটি গতিরোধ করা হয়। এ সময় ট্রাকে থাকা স্বপন শেখ ও সাইফুল ইসলামকে তল্লাশি করে ২৪ হাজার পিস আটক করা হয়। সেই সঙ্গে মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (নং-৩১)। সেই সঙ্গে আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
