ক্যানডিডো গোদই। এটি ব্রাজিলের একটি শহর। এখানে প্রচুর যমজ শিশুর জন্ম হয়। এমনটি জানায় শহরবাসী। কিন্তু যমজ শিশুর জন্মের কারণ কেউ বলতে পারেনি। তবে এই রহস্যের সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা।
বিবিসির খবরে বলা হয়, এই শহরে যমজ শিশুর জন্মের হার দেশটির জাতীয় গড়ের চেয়ে ১০ গুণ বেশি। স্থানীয় লোকজনের অনেকে বিশ্বাস করেন এর পেছনে অশুভ হয়তো কিছু আছে। অনেকে দাবি করেন নাৎসি যুদ্ধাপরাধী ড. যোসেফ মেঙ্গেল ১৯৬০ এর দশকে এই এলাকায় এসেছিলেন। তিনিই যমজ শিশু নিয়ে পরীক্ষা চালান।
IMG0
স্থানীয় চিকিৎসক ডা. এনেনসি ফ্লোরেস ডি সিলভা বলেন, আমার বিশ্বাস মেঙ্গেল এই এলাকায় এসেছিল। কিন্তু আমি বিশ্বাস করি না তিনি এখানে পরীক্ষা চালিয়েছিলেন।
তিনি জানান, তবে বিজ্ঞানীরা আশা করছেন এর রহস্যের সমাধান তারা করতে পারবেন।
ওই শহরের বাসিন্দা লুসিয়া গনিৎযোগি জানান, আমাদের কাছে এটা স্বাভাবিক। আমাদের স্কুলে অনেক যমজ শিশু ছিল। আমাদের অনেক বন্ধুও যমজ। এতে করে আমাদের বন্ধুদের চিনতে সমস্যা হতো। একবার আমার ছেলে বন্ধু অপরজনের কাছে চলে যায়। আর তার বন্ধু আমার কাছে চলে আসে।
ইত্তেফাক/জেডএইচ
