পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে বেআইনিভাবে সমরাস্ত্র বিক্রির দায়ে পাকিস্তান বংশদ্ভূত মার্কিন নাগরিককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত। হিন্দুস্তান টাইমস।
দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম ইমরান খান। তার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি বেআইনিভাবে পাকিস্তান সেনাবাহিনীর জন্য অস্ত্র ও যন্ত্রপাতি রপ্তানি করেছেন।
রায়ে বলা হয়, ইমরান খানকে কারাদণ্ডের পাশাপাশি কমিউনিটি সার্ভিসে ১০০ ঘণ্টা সময় দিতে হবে। গুনতে হবে ৩ হাজার ডলার জরিমানাও।
তবে গৃহবন্দী থেকে কারাদণ্ড কাটাতে পারবেন তিনি।
ইত্তেফাক/টিএস
