ইরানী কুচকাওয়াজে হামলার দায় স্বীকার আইএসের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:২১
ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলার দায় স্বীকার করেছে আইএস। শনিবার সংগঠনটির বার্তা সংস্থা আমাক সূত্রে জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও রয়টার্স।
 
আমাক জানায়, ‘আহভাজ শহরের হামলাটি আইএসের যোদ্ধারা চালিয়েছে।’
 
তবে এ দাবির পক্ষে কোন প্রমাণ দেয়নি আমাক।
 
শনিবার ইরাক-ইরান যুদ্ধের বার্ষিকী উপলক্ষে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। এতে ২৫ জনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/টিএস