সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৩

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৯
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী ও ৩ মাদক ব্যবসায়ীসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ।  শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পযর্ন্ত আটটি থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ বেশ কিছু মাদক দ্রব্য।  তাদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
তাদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১২ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানায় ৫ জন, শ্যামনগর থানায় ১৬ জন, আশাশুনি থানায় ৭ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এসজেএ/এমআই