ফুলবাড়িতে শতাধিক চারা নষ্ট করল দুর্বৃত্তরা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৫
দিনাজপুরের ফুলবাড়িতে পূর্ব শত্রুতার জেরে গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা নষ্ট করেছে।
 
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার বেতদীঘি ইউনিয়নের নথনস বড়নগর গ্রামের নেহাল মিয়ার ১৯শতক জমিতে তিন মাস আগে লাগানো আম, কাঁঠাল, বাঁশ ও ইউক্যালিপটাসের চারাসহ প্রায় শতাধিক গাছের চারা দুর্বৃত্তরা উপড়ে এবং ভেঙ্গে ফেলেছে।
 
নেহাল মিয়া বলেন, ইতোপূর্বে একই জমিতে তিন দফায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়। দুর্বৃত্তরা ওই চারা গাছগুলো ধ্বংস করে দিয়েছে।
 
ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, নিজেদের মধ্যে জমিজমা বিরোধকে কেন্দ্র করেই ঘটনাগুলো ঘটেছে। পরিষদের অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে বিরোধ নিস্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন,  চারাগাছ ধ্বংসের বিষয়ে থানায় কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/এসজেএ