জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধের বিশেষ অভিযানে ১৮ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মাদক দ্রব্যসহ ৯ জন, ৪ জন জুয়াড়ী এবং ওরেন্টের ৫ জন আসামিকে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, শনিবার রাতে পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী ব্রিজের কাছে এসআই তোজাম্মেল হোসেনের নেতৃত্বে তল্লাশির সময় মাদক সেবনকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। পরে তাদের জেলে পাঠানো হয়।
পাঁচবিবি উপজেলার গদাইপুর গ্রামের রফিকুল ইসলাম, গাবতলী উপজেলার উশ্চুরখী গ্রামের শাহাদত হোসেন, মাহমুদুল হাসান, শেরপুর জেলা সদরের সজগরখিলা গ্রামের মোহাম্মাদ আলী ওমর, মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মানিক সরকার, শিবগঞ্জ উপজেলার বেলাই গ্রামের দোলন চন্দ্র দাস, ক্ষেতলাল উপজেলার তেলাবুদুল গ্রামের জাহিদ হাসান, সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামের আহামদুল্লা বাবু এবং শাহজাহানপুর উপজেলার গন্ডগ্রামের খোকন মিয়াসহ ৪জন জুয়াড়ী ও ৫জন ওয়ারেন্টের আসামি আটক করা হয়।
ইত্তেফাক/এসজেএ
