সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২৩:২৯

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নজরুল ইসলাম ওরফে ছোট নজরুল গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ জেলা ডিবির পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  

মডার্ণ গ্রুপ অব কোম্পানী নামে একটি কোম্পানির এক্সিকিউটিভ আজমত আলী সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (নং ৬১) দায়ের করলে পুলিশ নজরুলকে গ্রেফতার করে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, তাজ জুট মিলের ক্রয়কৃত জমিতে কোম্পানির নিয়োগ করা লোকেরা কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, তার ছোট ভাই জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক এক কোটি টাকা চাঁদা দাবি করে। তার প্রেক্ষিতে মামলা করেন আজমত আলী।

আরও পড়ুনঃ দক্ষিন কেরানীগঞ্জে গণধর্ষণের শিকার এক কিশোরী

মামলায় আসামি করা হয় নজরুল, নজরুলের ভাই জহিরুল ইসলাম, সহযোগী আব্দুল খালেক ওরফে জামাই খালেককে। নজরুলের ভাই জহির শিমরইল ট্রাক স্টান্ডে চাঁদাবাজিকালে ইতিপূর্বে র‌্যাব-১১ সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিল।

ইত্তেফাক/নূহু