উপজেলার পাহাড়ী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০টি বন্দুক, বিপুল পরিমাণ সরঞ্জাম ও এক অস্ত্র কারিগরকে আটক করেছে। দীর্ঘদিন মহেশখালীর পুলিশ পাহাড়ে অস্ত্রের সন্ধানে বার বার অভিযান পরিচালনা করে শীর্ষ এ অস্ত্র কারিগরকে ধরতে ব্যর্থ হলেও আজ রবিবার পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে ৭টি মামলার অস্ত্র কারিগর ইসহাককে পুলিশ গ্রেফতার করে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউনিয়নের পাহড়তলী গ্রামের বাড়ি থেকে বিকাল ৪টায় তাকে গ্রেফতার করে। এ সময় তার কোমর থেকে ১টি বন্দুক উদ্ধার করে। পরে বিকাল ৫টায় তার স্বীকারোক্তি মতে গভীর পাহাড়ের শুয়রের ঘোনা নামক অস্ত্রের কারখানায় অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানের বিয়ষটি পেয়ে ইসহাকের অপর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। পুলিশের গুলিতে অস্ত্রধারীরা আস্তানা ছেড়ে পিছু হটে। পরে ওই স্থান থেকে ১০টি দেশিয় তৈরি বন্দুক ও বিপুর পরিমাণ বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, প্রায় আধঘণ্টার মত পাহাড়ে গোলাগুলির শব্দ শুনতে পান। এ বিষয়ে মহেশখালী থানা ওসি প্রদীপ কুমার দাশ জানান, সরকারি সম্পদ ও পুলিশ জীবন বাঁচাতে প্রায় ৪৫ রাউন্ড গুলি করে।
পুলিশের তথ্য মতে, ১০দেশিয় তৈরি বিভিন্ন সাইজের বন্দুক, হেস্কুবেøটাতে, পাইপ, গান পাউটার, হিটার মেশিন, প্লাস, টেস্টার, লম্বা দা, টোকরা লোহা, তারপিন তৈলের বোতল, স্প্রিং, বটি, ইঞ্চি ফিতা, কার্তুজের খোশা, ড্রিল মেশিন, প্যারাগ, নাট, বল্টু সহ বিভিন্ন সরঞ্জমাদি উদ্ধার করে।
ইত্তেফাক/আরকেজি
