মাদারীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০
মাদারীপুরে সদর উপজেলার শিরখাড়া এলাকায় বন্দুকযুদ্ধে আলিম মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রবিবার দিনগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
 
আলিম মোল্লা মাদারীপুরের কালকিনির ডাসার থানার পূর্ব কমলাপুর এলাকার মৃত সামসুল হক মোল্লার ছেলে। তার বিরুদ্ধে রংপুরে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

ইত্তেফাক/এএম