নেত্রকোনার মদনের এক পল্লীতে মাথাবিহীন এক ছেলে শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকার উৎসুখ জনতা ভিড় করছে। সোমবার সকালে উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে নাজমূল হক সোহেলের শ্বশুরালয়ে তার স্ত্রী মিশু আক্তারের গর্ভে স্বাভাবিকভাবে এ শিশুটি ভূমিষ্ট হয়।
তাদের বাড়িতে গিয়ে মাথাবিহীন এ শিশুটিকে হাত, পা নাড়াতে দেখা যায়। শিশুটিকে খাওয়ানোর কথা বললে তার বাবা নাজমূল হক সোহেল বলেন, শিশুটির মাথা নেই তাকে খাওয়ালে বা হাসপাতালে নিলে কি হবে ? জানি না আল্লার কাছে কি পাপ করেছি এমন সন্তান কেন আমায় দিল! এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত রয়েছে।
ইত্তেফাক/নূহু
