চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় স্লুইসগেটে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া কিশোর উজ্জ্বলের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা মরদেহটি উদ্ধার করে। উজ্জ্বল কিশোরগঞ্জের আরফান আলীর ছেলে।
ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম জানান, রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে স্লুইসগেট এলাকায় চার কিশোর মাছ ধরতে নামে। এ সময় তিনজন সাঁতরে উপরে উঠে এলেও একজন নিখোঁজ হয়। খবর পেয়ে ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে।
ইত্তেফাক/নূহু
