সুন্দরগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫০
উপজেলায় সুপারি গাছ থেকে পড়ে সাদিল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাদিল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
 
জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে সাদিল নানা বাড়ির পার্শ্ববর্তী সুপারি গাছে সুপারি পাড়তে ওঠে। সে সময় হাত ফসকে মাটিতে পড়ে মারা যায়।
 
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু