কক্সবাজারের পেকুয়ায় কাউছার আক্তার (১৩) নামের এক ছাত্রীর রহস্যময় মৃত্যু হয়েছে। কাউছার আক্তার পূর্ব উজানটিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ও মিয়াপাড়া এলাকার মাহাবুব আলমের মেয়ে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মিয়া পাড়াস্থ নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য দিতে পারেনি পরিবারের সদস্যরা।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, কাউছারের আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে।
ইত্তেফাক/নূহু
