সাভারে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসাদুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।সোমবার ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব।
র্যাব-২ এর এএসপি সাইফুল মালিক জানান, বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকায় ভোরে একটি ইয়াবার বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্যে করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আসাদুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গুলিবিনিময়ে আহত র্যাবের দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নিহত আসাদুলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/বিএএফ
