সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম (৩০) গত রবিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার কৈতক ব্রিজের পাশে নিজের ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্থায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার ছেলে ও স্থানীয় লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম গত সিটি করপোরেশন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
ইত্তেফাক/নূহু
