রাণীশংকৈলে কবি আনোয়ারুল ইসলামের কাব্যগ্রন্থ প্রকাশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে ২৪ সেপ্টেম্বর সোমবার কবি-গীতিকার অধ্যাপক আনোয়ারুল ইসলামের একক কাব্যগ্রন্থ 'তোমার ছায়া তুমি'র প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম ও উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
 
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সবুর আলম, জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন ও কবি-গীতিকার সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
 
আনোয়ারুল ইসলামের কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন প্রভাষক নাসরিন আকতার ও প্রশান্ত বসাক।
 
ইত্তেফাক/নূহু