কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শামিরা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শামিরা দীঘলহাইল্যা গ্রামের শামসুল হকের মেয়ে।
স্থানীয়রা জানয়, শামিরা হাজির বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
