পটিয়ায় মিনি বাসের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৬
পটিয়ায় মিনি বাসের ধাক্কায় বর্ণা বড়ুয়া (৪০) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় ঘটনাটি ঘটে। বন্যা পার্শ্ববর্তী জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের রণজিত বড়ুয়ার মেয়ে। মনসা চাইল্ড কেয়ার ফ্রি ক্যাডেট কেজি স্কুলের সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োজিত ছিলেন বন্যা বড়ুয়া।
 
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাবুল মিয়া জানান, ‘স্কুল শিক্ষিকা বর্ণা বড়ুয়া কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মিনি বাসের ধাক্কায় স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে মিনিবাস চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
 
আহত বর্ণা বড়ুয়াকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক মিনি বাসটি জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
 
ইত্তেফাক/নূহু