খুলনায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৮
খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অহিদুল মহালদার (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, সোমবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকার বটতলায় অভিযান চালায়। এ সময় সেলিম বেপারীর তেলের দোকানের সামনে থেকে কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্র  ও মাদক ব্যবসায়ী মো. অহিদুল মহালদারকে আটক করা হয়। ওই সময় তার শরীর তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তারকৃত অহিদুল মহালদার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের শওকত মহালদারের ছেলে। এ ঘটনায় সোমবার এস আই লুৎফর রহমান বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন
 
ইত্তেফাক/নূহু