গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে তরুন হালদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের ডালনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তরুন ওই গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে। তিনি কর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জিব কুমার ধর বলেন, ইলেকট্রিক গ্রান্ডিং মেশিনে দা-কাচি ধার দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তরুন হালদার। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
