ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে অনজের আলি ( ৪৫ ) নামে এক চরমপন্থি দলের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি একই গ্রামের সাবদার আলির ছেলে। অনজের আলি চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৫টি মামলা আছে।
ইত্তেফাক/ইউবি
