ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৩
কুষ্টিয়ায় ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। প্রত্যক্ষদর্শীরা পাবনা থেকে ছেড়ে আসা একটি নছিমন ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র কাচারীপাড়া চার রাস্তা মোড়ে এসে উল্টে যায়। এতে গুরুতর আহত হন নসিমনের হেলপার (২৬) ও ড্রাইভার (৩৫)। হেলপারকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত হেলপারের নাম জানা যায়নি।
 
ভেড়ামারা থানার প্রধান কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত ও আহতের নাম পরিচয় জানা যায়নি।
 
ইত্তেফাক/নূহু