পঞ্চগড় জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শান্ত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়ায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার তমাল হোসেনের ছেলে।
পরিবারের লোকজন জানায়, পরিবারের সদস্যদের অগোচরে শান্ত দাদীর পেছনে পেছনে বাইরে চলে যায়। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখে।
পরিবারের লোকজন সেখান থেকে শান্তর দেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
