শরণখোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩
বাগেরহাটের শরণখোলায় ইয়াবা ও গাজাসহ আমিনুর রহমান খাঁন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় আরো ৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
 
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে আমিনুরের বাসায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু