রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর দাফন সম্পন্ন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৮
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের গজারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর (৬৯) দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর সাভার এলাকায় মৃত্যুবরণ করেন (ইন্না.....রাজেউন)।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
 
মঙ্গলবার বিকেল ৫টায় ভাংনামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ আবুল মনসুরের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।
 
ইত্তেফাক/নূহু