হাটহাজারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুলের দাফন সম্পন্ন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৩
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও হাটহাজারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি (সাবেক) অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল আলমের (৭৭) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল আবদুল হক মোক্তার বাড়ি জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
 
জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটহাজারী থানা শাখার সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির প্রাক্তন সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল আলম সোমবার সকালের দিকে নগরীর লালখান বাজারস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের প্রথম জানাযা নামাজ সোমবার জেলা আইনজীবী ভবনের এবং ২য় নামাযের জানাযা লালখানবাজারস্থ নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়।
 
অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল আলমের মৃত্যুতে হাটহাজারী প্রেসক্লাব নেতৃবৃন্দ যথাক্রমে কেশব কুমার বড়ুয়া,শিমুল কান্তি মহাজন, মো.হোসেন, এইচ এম মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, আসলাম পারভেজ, আবু তালেব, হাটাহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার হাটহাজারী সংবাদদাতা মো. আতাউর রহমান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন, বাবলু দাশ (ভোরের কাগজ), মো. আলাউদ্দীন (আমাদের অর্থনীতি), মো. মহিনউদ্দীন (আলোকিত বাংলাদেশ), একেএম নাজিম (সুপ্রভাত বাংলাদেশ), মো. মাহমুদ আল আজাদ (খবরপত্র), মো. ওসমান গনি (নিউজগার্ডেন) সহ হাটহাজারীতে কর্মরত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন, অধ্যক্ষ মীর কফিল উদ্দিন ও বিভিন্ন মহলের পক্ষ থেকে সংবাদপত্রে প্রদত্ত পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
 
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
ইত্তেফাক/বিএএফ