ঝিনাইদহের সংঘর্ষের পর দুটি ট্রাক ভস্মীভূত, যান চলাচল বন্ধ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৯
ঝিনাইদহের শেখপাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে ভস্মীভূত হয়েছে। বন্ধ হয়ে গেছে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যানবাহন চলাচল। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
 
শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান জানান, মোংলা থেকে কিংব্যান্ড সিমেন্টের কাঁচামাল ভর্তি ট্যাংকার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া বাজারে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানে আগুন ধরে যায়।
 
খবর পেয়ে ফায়ার ব্রিগেড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মহাসড়কের মাঝে এ অগ্নিকাণ্ডের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে বিপুল সংখ্যক যান বাহন আটকা পড়েছে। ওসি আরো জানান, পুড়ে যাওয়া ট্রাক ট্যাংকার সরানোর পর যান চলাচল শুরু হবে। সময় লাগবে।
 
ইত্তেফাক/আরকেজি