গাংনীতে শিশু ধর্ষক গ্রেফতার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪২
গাংনীতে শিশু যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ এলাকা থেকে ধর্ষক সুমন আলীকে (২৭) গ্রেফতার করে। 
 
যৌন নির্যাতনের ঘটনায় সোমবার সকালে ধর্ষক সুমন আলীর নামে শিশুর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।
 
গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার পিপিএম সত্যতা স্বীকার করে জানান, পুলিশের সোর্সের মাধ্যমে পোড়াদহ আত্মীয় বাড়ি থেকে সুমনকে আটক করা হয়েছে।
 
রবিবার দুপুরে উপজেলার কাথুলী বাজার পাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে। লম্পট সুমন আলী কাথুলী বাজার পাড়ার মকলেচুর রহমানের ছেলে। এলাকাবাসী ধর্ষক সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করবেন। 
 
ইত্তেফাক/আরকেজি