ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের দাবি জোরালো হচ্ছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৬
ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে দ্বিতীয় গণভোটের দাবি জোরালো হচ্ছে। বিরোধী দল লেবার পার্টির বার্ষিক সম্মেলনে একটি প্রস্তাব পাস হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থেরেসা মে যদি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হন তাহলে আরেকটি গণভোটের আয়োজন করা যায়।
 
লেবার পার্টির ব্রেক্সিট বিষয়ক মুখপাত্র কেইন স্টারমার প্রস্তাবটি তুললে সবাই এর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী থেরেসা মে’র দল কনজারবেটিভ এর মতো ব্রেক্সিট নিয়ে লেবার পার্টিতেও বিভক্ত রয়েছে। যদিও ২০১৬ সালের গণভোটে অনেকেই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু তারা এখন সাধারণ নির্বাচনে আসন হারানোর আশংকা করছেন। -সিএনএন
 
ইত্তেফাক/আরকেজি