কয়েকদিন ধরে মৌলভীবাজার শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। শহর বা তার আশেপাশে এমন কোনো স্থান নেই যে, এই বেওয়ারিশ কুকুরগুলোকে পাওয়া যায় না।
কোথাও কোথাও এক সঙ্গে ১০ থেকে ১৬/১৭টি কুকুর দলবদ্ধভাবে চলাফেরা করে। সাধারণ মানুষ এবং যানবাহনের চলাচলের মারাত্মক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এই বেওয়ারিশ কুকুর। অনেক সময় ওই কুকুরগুলোর কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের অনেক মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হয়।
বিশেষ করে, স্কুলগামী শিশুরা বেওয়ারিশ কুকুর দেখে ভয় পায়। অনেক মুসল্লি অভিযোগ করেন, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ভয় লাগে।
মৌলভীবাজার শহরের বাসিন্দা ডা. শফিক উদ্দিন আহমদ জানান, এক সময় এই বেওয়ারিশ কুকুরগুলো পৌরসভার তত্ত্বাবধানে নির্মূল করা হতো। কিন্তু গত কয়েক বছর থেকে এই ধরনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
ইত্তেফাক/ইউবি
