মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ৩ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। হোয়াইট হাউসও এই তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডি-ডে’র ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে পোর্টসমাউথে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গেও সাক্ষাত্ করবেন। এর আগে গত বছরে এক সফরে রানি এলিজাবেথের সঙ্গে বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্পকে যুক্তরাজ্যে আনার অঙ্গীকার করেছিলেন থেরেসা মে। কিন্তু ট্রাম্পকে নিয়ে নানা সমালোচনায় সেই কাজটি এতদিন করা সম্ভব হয়নি। -বিবিসি
