ঝিনাইগাতীতে পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৪
শেরপুরের ঝিনাইগাতীতে পঁচা ও বাসি গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মো. ওয়েদ আলী উপজেলার তিনানী গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ওই বাজারের মাংস ব্যবসায়ী। 
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলার তিনানী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মামুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় পঁচা ও বাসি গরুর মাংস বিক্রির দায়ে ওয়েদ আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও প্রায় ১ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।
 
ইত্তেফাক/ইউবি