শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু হচ্ছে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬
গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু হচ্ছে। এর সম্ভাব্যতা যাচইয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের (বিসিপিএস) উচ্চ পর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার এ হাসপাতাল পরিদর্শন করেছেন।
 
হাসপাতালের অডিটোরিয়ামে প্রতিনিধি দলের সদস্য প্রফেসর ডা. আবদুল কাদের, প্রফেসর ডা. জালাল আহমেদ, প্রফেসর ডা. জাফর খালেদ, প্রফেসর ডা. দেবাশীষ পাড়ে, প্রফেসর ডা. মো. কামাল হোসেনকে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন অহমেদ প্রজেক্টরের মাধ্যমে হাসপাতালে বিদ্যমান সুবিধা সমূহ অবহিত করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের  অবকাঠামোসহ বিভিন্ন বিভাগগুলো পরিদর্শন করেন।
 
প্রতিনিধি দলের সদস্য প্রফেসর ডা. আবদুল কাদের কাদের বলেন, প্রধানমন্ত্রীর মায়ের নামের এ প্রতিষ্ঠানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের অনেক জেলার হাজার হাজার রোগী প্রতিদিন চোখেরর বিভিন্ন রোগের সেবা পাচ্ছেন। হাসপাতালে প্রশিক্ষণ ইন্সটিটিউট চালু হলে চিকিৎসকরা এখান অবস্থান করে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বৃদ্ধি করবেন। পাশাপাশি তারা রোগীদের চোখের বিভিন্ন রোগের সেবা দেবেন। এতে হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি পবে। আরও বেশি রোগী এখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হবেন।
IMG0
গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ পিন্টু বলেন, প্রধানমন্ত্রী গত মাসে এ হাসপাতালে ৮ জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার চালু করেছেন। ভিশন সেন্টারে বসেই রোগীরা অনলাইনে চিকিৎসা পাচ্ছেন। এছাড়া গড়ে প্রতিদিন ১ হাজার রোগী বিনামূল্যে হাসপাতাল থেকে চক্ষু রোগের চিকিৎসা পাচ্ছেন। এখানে চোখের আধুনিক সব চিকিৎসা করা হচ্ছে। প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু হলে আরও বেশি রোগীকে সেবা দিতে পারেব। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সফল হবে।
 
ইত্তেফাক/বিএএফ