বদলগাছীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৮
নওগাঁর বদলগাছীতে ট্রাক চাপায় এক সাইকেল আরোহী  নিহত হয়েছেন। জানা যায়, আজ বুধবার বেলা ১১টায় উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের কেশাইল হঠাতপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 
 
জানা যায়, কোলা ইউপির ঝাড়ঘরিয়া গ্রামের মৃত শুকটা মণ্ডলের ছেলে শ্রী অনুকুল চন্দ্র মণ্ডল (৪০) বাড়ি থেকে বাইসাইকেল যোগে সোনালী বাংক ভাণ্ডার শাখায় যান। পথে আক্কেলপুর থেকে বদলগাছী অভিমুখে আসা একটি ট্রাক পেছন থেকে এসে সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ভাণ্ডারপুর বাজারে অবস্থানরত সাধারণ জনগণ চালক আজিজুলসহ ট্রাকটি আটক করে। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ আটক স্থল থেকে চালকসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। 
 
থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে