মতলবে ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইয়াবাসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পৃথক অভিযান চালিয়ে উপজেলার আমিয়াপুর ও এনায়েত নগর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- মতলব উত্তর উপজেলার আমিয়াপুর গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে হানিফ (২৯), মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর গ্রামের ওহাব মোল্লার ছেলে হানিফ (২৯), মতলব উত্তর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের হযরত আলীর ছেলে রুবেল (৩০) ও বড় লক্ষ্মীপুর গ্রামের মমিন বেপারীর ছেলে মামুন (৩১)।
 
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মতলব উত্তর থানার এসআই গোলাম মোস্তফা ও এএসআই আনিসুর রহমান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/বিএএফ