চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির পৃথক তিনটি অভিযানে ৫গ্রাম হিরোইন, ২৪৯বোতল ফেনসিডিল ও তিন বোতল মদ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হাবিলদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে পোলাডাংগা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৭/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ক্লাবপাড়া মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন ও ৩ বোতল জেডি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ দশ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
IMG0
অন্যদিকে, হাবিলদার শ্রী রনজিৎ কুমারের নেতৃত্বে মনাকষা কোম্পানির একটি টহল দল সীমান্ত পিলার ১৭৫ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গারা টুলা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৮৪ হাজার টাকা। এছাড়া অপর এক অভিযানে নায়েব সুবেদার মো. আহাদ আলীর নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার তাঁরাপুর মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৬ হাজার ৮’শ টাকা।উদ্ধারকৃত বিভিন্ন হেরোইন-মদ ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জমা দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
