মাগুরায় এক দম্পতির শয়ন কক্ষ থেকে নিখোঁজ নবজাতকের লাশ বাড়ির পাশের পুকুর থেকে আজ বুধবার উদ্ধার করা হয়েছে । মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ১০ দিনের এই নবজাতক কন্যার লাশ পুকুরে পাওয়া যায়।
জানা গেছে, মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ফারুক হোসেন ও নার্গিস পারভিন নামের এক দম্পতির ঘর থেকে মঙ্গলবার রাতে এ নবজাতকটি নিখোঁজ হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় সাধারণ ডয়েরি করা হয়।তবে নিহতের বাবা-মা কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে তা বলতে পারেননি। অভিযোগ করা হয়েছে তাকে প্রতিপক্ষ হত্যা করতে পারে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/কেকে
