জীবননগরে বজ্রপাতে দুই জেলে নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭
জীবননগরে বজ্রপাতে পৃথক দুই গ্রামের দুই জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত এক জেলের বাবা। আজ বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 
 
গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার শিয়ালমারী গ্রামের আবুল কাশেম (৫৫) উথলী ঈদগাহতলার কারবিলে মাছ ধরছিলেন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে, উপজেলার গোয়ালপাড়ার গ্রামের আতিকুল ইসলাম ছেলে আশাবুল হককে সঙ্গে নিয়ে গোয়ালপাড়া বাজার সংলগ্ন সড়কের ধারের জলাশয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ছেলে আশাবুল ঘটনাস্থলেই নিহত হন ও আতিকুল ইসলাম আহত হন। আহত আতিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 
 
এদিকে, বজ্রপাতের কবলে পড়ে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার অকেজো হয়ে যায়। এতে উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে বলে পল্লী বিদ্যুতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/কেকে