নীলফামারীর কিশোরগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় সাহাবুদ্দিন মিয়া (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সাহাবুদ্দিন গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছপর উদ্দিনের ছেলে। উপজেলার রণচন্ডি ইউনিয়নের ধয়েয়ার বাজার নামক স্থানে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল চারটার দিকে।
কিশোরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘রংপুর - জলঢাকা সড়কের ধরেয়ার বাজারের আইডিয়ার স্কুলের সামনে দিয়ে রাস্তা পাড়ি দিচ্ছিলেন সাহাবুদ্দিন। এ সময় পাগলাপীর থেকে জলঢাকাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্য হয়।
আরও পড়ুনঃ নুসরাত হত্যার ঘটনায় সদর দপ্তরের তদন্ত শেষ
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/নূহু
