টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় আনিসা নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভূঞাপুর পৌরসভা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির মাসহ আরও একজন গুরুত্বর আহত হয়েছেন।
নিহত আনিসা উপজেলার পলশিয়া গ্রামের আমির আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর পৌরসভা সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া সিএনজি একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে শিশুটি সিটকে সড়কে পড়ে যায়। পরে চালক সিএনজি না থামিয়ে শিশুটির উপর তুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় শিশুটিকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/বিএএফ
