বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার ইউপি সদস্য শামীম তালুকদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বৃহস্পতিবার বিকেলে শামীম তালুকদারের বরখাস্তের প্রজ্ঞাপন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী কর্তৃক ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা গেছে, উপজেলার ১নং রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. শামীম তালুকদারের বিরুদ্ধে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ধারায় অভিযোগ আমলে নেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৭ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রী গণধর্ষণ ও ধর্ষণ ভিডিও মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করে ইউপি সদস্য শামীম তালুকদারসহ আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।
ইত্তেফাক/জেডএইচ
