শরণখোলায় গণসংযোগে বদিউজ্জামান সোহাগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০০
আগামী নির্বাচনে সবাইকে একতাবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
 
বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ শেষে এক সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা এইচ এম বদিউজ্জামান সোহাগ এ কথা বলেন।
 
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রত্যেক উপজেলায় স্কুল কলেজ জাতীয়করণ করা হয়েছে। স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। 
 
ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মহিম আকনের সভাপতিত্বে  অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বাবুল, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মহিউদ্দিন, জেলা যুবলীগ নেতা আজমল হোসেন মুক্তা,  ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তপু বিশ্বাস প্রমূখ ।
 
ইত্তেফাক/নূহু