গাংনীতে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে গলাকেটে হত্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০৯:১০

মেহেরপুরের গাংনী উপজেলার  কল্যাণপুর গ্রামে মনোরুদ্দীন (৭০) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মনোরুদ্দীনকে নিজ ঘরের  বারান্দায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। মনোরুদ্দীন কল্যাণপুর গ্রামের কালিতলা পাড়ার মৃত নিহার ফকিরের ছেলে।

 

মনোরুদ্দীনের বড় ছেলে সিফাতুল ইসলাম বলেন, ‘আমি রাতে ঘরের ছাদের উপর শুয়ে ছিলাম।  রাত আনুমানিক ২টার দিকে বাড়ির মধ্যে থেকে চারজন ব্যক্তি পালিয়ে যাচ্ছিল। এ সময় ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারি। ইটের আঘাতে একজন পড়ে গিয়েও পালিয়ে যায়। পরে ছাদ থেকে নিচে এসে বাবার গলাকাটা লাশ দেখতে পাই। এ সময় আমি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠে।’

আরো পড়ুন : টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারী দিলু নিহত

মনোরুদ্দীনের ছোট ছেলে জিয়ারুল ইসলাম বলেন, ‘আমার বাবার সঙ্গে কারোর বিরোধ ছিল না। কারা হত্যা করেছে সেটা বোঝা যাচ্ছে না।’

 

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে অতি দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি