ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে হামিরদী বাসস্ট্যান্ড ও সার্বিক ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদরপুর উপজেলার চর আড়িয়াল খা এলাকার আমির মুন্সির ছেলে নুরু মুন্সি (৭২) ও জয়নগর গ্রামের আইয়ুব আলীর মেয়ে রোজিনা বেগম (৩৫) ও ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের সেকেন শেখের ছেলে মজিবর শেখ (৪৫)।
হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক নিত্তনন্দ জানান, শুক্রবার ভোররাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে শুক্রবার সকালে ভাঙ্গা বিশ্বরোড় মোড় হতে কাঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে লোকাল বাস (যশোর ব-৮৫৮) রওনা দেয়। সার্বিক ফিলিং স্টেশনের সামনে দাড়িয়ে থাকা ভ্যান চালকের উপর দিয়ে বাসটি উঠে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মজিবর মারা যান।
ইত্তেফাক/বিএএফ
